Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী আলেয়া আক্তার পদত্যাগ করেছেন ।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পদত্যাগপত্র প্রেরণ করেন ।
পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এই পদত্যাগপত্র দেওয়া হয় ।
তিনি জেলা পরিষদের এই প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে উপনির্বাচনে নিরবাচিত হন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান , তিনি বিষয়টি শুনেছেন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো কাগজ পত্র আসে নি ।
হবিগঞ্জ – ৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির পত্নী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৩ মার্চ উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আলেয়া আক্তার ।