Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন কমিটি ঘোষণা

Share your love

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান শামীম।

একইভাবে বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু পুনরায় নির্বাচিত হয়েছেন।

রবিবার দুপুরে হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এর আগে বিনাপ্রতিদ্বন্ধিতায় নতুন কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য পরিচালকরা হলেন, অর্ডিনারী গ্রুপের হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মশিউর রহমান শামীম, মো. জাহিরুল আলম, শেখ জামালা মিয়া, শঙ্খ শুভ্র রায়, মো. শফিকুজ্জামান, জাকারিয়া চৌধুরী, বিনয় ভৌমিক। এসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, মো. সাইদুর রহমান, সৈয়দ নজরুল হাসান, মো. সামছুল আলম।

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম।

বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, সফিকুল বারী আউয়াল, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এনামুল হক, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সভাপতি শামসুল হুদা, চেম্বার পরিচালক আব্দুল রহমান, হাবিবুর রহমান খান ও,মশিউর রহমান শামীম, শেখ আনিছুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও চেম্বারের প্রধান নির্বাচন কমিশনার বিপ্লব রায়।

নব গঠিত চেম্বারের নেতৃবৃন্দ বলেন, এখন চেম্বারের সদস্য পদ প্রাপ্তি ও নবায়নে অতিরিক্ত কোন অর্থ নেয়া হয়না। ফলে যমুনা গ্রুপ ও প্রাণসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হবিগঞ্জ চেম্বারের সদস্য পদ গ্রহণ করছে। চেম্বার সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে। সাধারন সভা এবং অডিটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে।

 

Share your love
হবিগঞ্জ ডেস্ক
হবিগঞ্জ ডেস্ক
Articles: 69

Stay informed and not overwhelmed, subscribe now!