Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

জনপ্রিয় ফেসবুক প্লাটফর্ম আমরার বাড়ি হবিগঞ্জ গ্রুপের পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত ‘হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’-এর কমিটি ২০২৫-২৬ সেশনের জন্য পুনর্গঠন করা হয়। বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) হবিগঞ্জ সদরে অবস্থিত ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভায় কমিটি নবায়ন করা হয়।
এতে জনাব সুহাইল আহমদকে সভাপতি ও জনাব তাফহীম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি : আবিদ রহমান, মুজাহিদ আহমদ, গোলাম রব্বানী সেলিম, সিরাজুল ইসলাম আপন, শিব্বির আহমদ ও মঈনুদ্দীন খান তানভীর। যুগ্ম সাধারণ সম্পাদক : আশরাফ আলী। সহ-সাধারণ সম্পাদক : মু. ইয়াহইয়া। সাংগঠনিক সম্পাদক : আব্দুন নূর।অর্থসম্পাদক : ফরহাদ সাইফুল্লাহ। সহ-অর্থ সম্পাদক : আনোয়ার আমীর।প্রচার ও প্রকাশনা সম্পাদক : ফয়সাল আহমদ।সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : মুসাদ্দিক আহমদ মুসা।সমাজকল্যাণ সম্পাদক : এস এম আব্দুস সালাম।স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. মোস্তাক আহমদ। ক্রীড়া সম্পাদক : মারুফ আহমদ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : কামরুল ইসলাম। মিডিয়া বিষয়ক সম্পাদক : আব্দুল মুকিত।প্রবাসী কল্যাণ সম্পাদক : সাদিকুর রহমান।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : শেখ মুশতাক আহমদ। সহ-আন্তর্জাতিক সম্পাদক : আব্দুল ওয়াদুদ চৌধুরী। নির্বাহী সদস্য : আবিদুর রহমান, মোহাম্মদ আলী, এবি হাসান ও মিজানুর রহমান।
প্রসঙ্গত : দেশ, জাতি ও মানবতার কল্যাণের মহৎ লক্ষ্যে এবং হবিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলার কয়েকজন সৃজনশীল ও মেধাবী তরুণের উদ্যোগে ২০১৪ সালের ৩১ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়। সেই থেকে সংগঠনটি প্রতি বছর শিক্ষাসফর, সিরাত পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতাসহ জ্ঞান চর্চার নানামুখী কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ, সেলাই মেশিন বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং এতিম, বিধবা ও দুঃস্থ-অসহায় মানুষের সহায়তা কার্যক্রম, চিকিৎসা সেবা প্রদানসহ আর্ত মানবতার সেবায় যথাসাধ্য ভূমিকা রেখে চলেছে।