Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশের বিরুদ্ধে মামলা

Share your love

বিএনপির ওপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 

রোববার (৩ নভেম্বর) হবিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য আফজাল হোসেন জানান, আজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরস্থ কার্যালয়ে মঞ্চ তৈরি করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কিন্তু বেলা ১২টা থেকেই পুলিশ সভার সকল প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানি করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগন, সফিকুর রহমান সিতু সহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ ঘটনায় উক্ত মামলাটি করা হয়। মামলায় পুলিশ সুপার ছাড়াও তৎকালীন ওসি মাসুক আলী, ওসি তদন্ত দৌস মোহাম্মদকে আসামি করা হয়।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!