Home হবিগঞ্জহবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

০ comments

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে শায়েস্তানগর এবং বড় বহুলা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১২ মে) দুপুর ১ টার দিকে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির ঝগড়া হয়। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ একে অপরের উপর হামলা চালায়। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন।

You may also like