Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিন টি তক্ষক অবমুক্ত করেছে বনবিভাগ । তবে জেলার স্থানীয়রা এটিকে কক্কা নামে ডাকে । যার মূল্য এই তিনটি তক্ষক ৩ কোটি টাকা ।
জানাযায় , গত রোববার ( ২৭ অক্টোবর ) হবিগঞ্জের লাখাই থানার এসআই মৃদুল ভৌমিক সোমবার (২৮ অক্টোবর ) হবিগঞ্জ বনবিভাগের কাছে তিনটি তক্ষক এনে হস্তান্তর করা হয় । পরে হবিগঞ্জ সদর উপজেলা ভাদৈ এলাকায় বনবিভাগের পাশের জঙ্গলে তিনটি তক্ষক অবমুক্ত করে বনবিভাগ কর্মকর্তা ।
এ তক্ষক নিয়ে এলাকায় চলছে নানামুখী আলোচনা । যার মামলা নং – জিআর ২২৪/২০২৪।
এ ব্যাপারে হবিগঞ্জ রেঞ্জের বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন , এ গুলো বন্যপ্রাণী । এ গুলো প্রকৃতির ক্ষতিকর অন্যান্য প্রাণী গুলো পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে । এ বনবিভাগের রেঞ্জের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাব রিনা সাঈদা শিমু এ প্রতিনিধিকে বলেন , এক শ্রেণির কিছু ব্যক্তিরা এই তক্ষক ধরে চীন, থাইল্যান্ড বিক্রি করে । আর অনেক মূল্য দিয়ে বিদেশিরা ক্রয় করে নিচ্ছে । এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি , এইডস , ডায়াবেটিস , ক্যান্সার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় । তবে এটি ক্যান্সার ও ডায়াবেটিস রোগের ওষুধের কাচামাল হিসেবে ব্যবহৃত হয় ।