Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share your love

বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ১৩ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জ জেলার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণে বৃষ্টির কারণে এই দোয়া মাহফিল সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, বিএনপি নেতা মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক হোসেন, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় আহমেদ আলী মুকিব বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বিএনপি নেতাকর্মীসহ প্রবাসীদের অনেকেই দেশে ফিরতে পারে নি কিন্তু ছাত্র জনতার আন্দোলনের সেই অধিকার ফিরে এসেছে।

 

তিনি  আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, যদিও এটা কঠিন হবে। 

 

পরবর্তী দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!