Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

প্রতি বারের ন্যায় এবারও হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের উদ্যোগে পহেলা বৈশাখ
বর্ষবরণ উৎসব ১৪৩২ পালিত হয়েছে।
এ বারের বর্ষবরণ উৎসবের অন্যতম আকর্ষণ ছিল একসাথে শতশিল্পীর নৃত্যের ছন্দে নববর্ষকে বরণ। ভোর ৬:৩০ মিনিটে ফুলের পাপড়ি ছিটিয়ে খেলাঘরের শিশুরা নববর্ষের নব সূর্যকে বরণ করে নেয়। এর পরই জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গানে উৎসবের সূচনা হয়। আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে নৃত্যে দর্শকরা তন্ময় হয়ে উপভোগ করেন এই আনন্দ। এরপর সকাল ৮ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা।
বর্ণমালা খেলাঘর আসরের সহসভাপতি এডভোকেট সুধাংশু সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো নুরুল ইসলাম৷
বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বাদল রায়, কবি তাহমিনা বেগম গিনি, খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন- খেলাঘর
হবিগঞ্জে এবার নিয়ে ৪৪ বছর ধরে ধারাবাহিকভাবে বর্ষবরণ পালন করছে। এ উৎসব আমাদের বাঙ্গালি আত্মপরিচয়কে বিশ্বের দরবারে তুলে ধরার এক মহাজাগরণের উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যে একটি অখণ্ড জাতিসত্তার বন্ধনে আবদ্ধ বর্ষবরণের মাধ্যমে আমরা সেই সত্যকে নতুন ভাবে উপলব্ধি করি। সাংস্কৃতিক অনুষ্ঠানে খেলাঘরের শিশুরা নৃত্য ও গান পরিবেশন করেন৷