Home আজমিরীগঞ্জহবিগঞ্জে নতুন করে ৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত
করোনা ভাইরাস

হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যার হার ৩৫.৩৮%।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন (৮ জুলাই) বৃহস্পতিবার রাত ১১.৫০ এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২০ জন, মাধবপুরে ৮ জন, নবীগঞ্জে ৭ জন, বাহুবলে ৬ জন, চুনারুঘাটে ২ জন এবং লাখাই, বানিয়াচং ও আজমিরীগঞ্জে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মোট আক্রান্ত হয়েছে ৩০৪৮ জন। এবং সুস্থ হয়েছে ২১১৮ জন, মৃত্যু হয়েছে ২২ জনের।

You may also like