Home হবিগঞ্জহবিগঞ্জে গাড়ি চোর চক্রের তিন সদস্য আটক

হবিগঞ্জে গাড়ি চোর চক্রের তিন সদস্য আটক

০ comments
হবিগঞ্জে গাড়ি চোর চক্রের তিন সদস্য আটক

হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (বিপিএম, পিপিএম) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

আটককৃতরা হলো- মালেক মিয়া, আশিক মিয়া ও সেলিম মিয়া। উদ্ধারকৃত প্রাইভেটকার ২টি গাজীপুর জেলা থেকে চুরি করে নিয়ে এসেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ঊল্লা বলেন-১৬ জুন চুনারুঘাটে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে ভিত্তিতে সংবাদ পায় ৪/৫ জন গাড়ি চোর চক্রের সদস্য তাদের নিধারিত ক্রেতার কাছে চোরাই গাড়ি বিক্রির জন্য রাজার বাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান করছে। এই সংবাদ পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আটককৃতদের কাছ থেকে ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চুনারুঘাটের গাজীপুর গ্রামের রফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আনু মিয়া সহায়তায় ৩টি প্রাইভেটকার ১টি পিকাপ ভ্যান, মোটর সাইকেলসহ ৫০টি গাড়ি বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করেছে বলে খবর পাওয়া গেছে।

You may also like