Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের বিভিন্ন গ্রামীণ এলাকা ও বনাঞ্চলে এখনও রাতের আঁধারে জোনাকির ঝলমলে আলো চোখে পড়ে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, পরিবেশগত পরিবর্তন ও আলোক দূষণের কারণে দ্রুত কমে যাচ্ছে এদের সংখ্যা, ফলে জোনাকি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভেজা মাটি, ঝোপঝাড়, পতিত জমি ও বনাঞ্চল জোনাকির প্রধান আবাসস্থল। কিন্তু এসব পরিবেশ ক্রমেই সংকুচিত হওয়ায় তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি কৃত্রিম আলোর আধিক্যের কারণে জোনাকিরা সঙ্গী খুঁজে পেতে ব্যর্থ হয়, যা তাদের প্রজননের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশে বর্তমানে হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় সীমিত সংখ্যক জোনাকির দেখা পাওয়া যায়। বিশেষ করে হবিগঞ্জের বনাঞ্চল ও গ্রামীণ পরিবেশে এখনও এই ছোট্ট আলোকিত পোকাটির উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী জোনাকিকে ‘বিপন্নপ্রায়’ প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, জোনাকির আলো শুধু সৌন্দর্যের নয়, এটি একটি সুস্থ পরিবেশেরও প্রতীক। তাই হবিগঞ্জের প্রকৃতিতে এখনও যদি জোনাকির দেখা মেলে, তবে সেটি উপভোগ করার পাশাপাশি তাদের আবাসস্থল রক্ষায় সচেতন হওয়াও জরুরি।