Home হবিগঞ্জহবিগঞ্জের চুনারুঘাট কন্যা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারি সফরে হবিগঞ্জ আসছেন আজ

হবিগঞ্জের চুনারুঘাট কন্যা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারি সফরে হবিগঞ্জ আসছেন আজ

০ comments

হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি সফরে আসছেন চুনারুঘাট কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জে আসছেন আজ।

প্রশাসন সূত্রে জানা যায়,২৩আগষ্ট
(শুক্রবার)সকাল ৭টার দিকে ঢাকার বাসা থেকে হবিগঞ্জের উদ্যেশে রওয়ানা দিয়েছেন তিনি।
এবং সকাল ১১ টার দিকে চুনারুঘাট উপজেলায় এসে পৌছাবেন।

তারপর তিনি নিজ বাড়ি উপজেলার নরপতি হাবেলিতে পৌঁছে প্রথমেই মরহুম পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিুবুল হাসানের কবর জিয়ারত করবেন।
তারপর তিনি তার সফরে আসার সকল কার্যক্রম শুরু করবেন বলে জানা যায়।

তিনি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরন করবেন।

তারপর বিকাল ৩টায় উপজেলায় পরিবেশ অধিদপ্তর,বন অধিদপ্তর ও পানি উন্নায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন।

পরে তিনি সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে সূত্রটি নিশ্চিত করেন।
এছাড়াও এবিষয়ে উপদেষ্টার একান্ত সচিব আবু নাইম মোঃ মারুফ খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like