Close
Optional callout text
Hello World!

হবিগঞ্জের চুনারুঘাটের রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটের রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার

মহানবী (সাঃ) ও তাঁর স্ত্রী কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠা নারায়ণ দেব পিন্টুকে বাল্লা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার(৬ মে) দিবাগত-রাতে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাল্লা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন।

জানা যায়  চুনারুঘাটে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাছঁগাতিয়া গ্রামের ক্ষেত্রমোহন দেব নাথ এর ছেলে নারায়ণ দেবনাথ পিন্টু  তার ফেইসবুক আইডিতে ইসলাম ধর্ম, নবী মুহাম্মদ (সাঃ) ও তাঁর  স্ত্রীদেরকে নিয়ে করা বিভিন্ন কুটুক্তির স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রেক্ষিতে ধর্ম অবমাননার অভিযোগ আসে।

এ ঘটনায় তাওহীদী জনতার পক্ষে মাওঃ কামাল উদ্দিন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন।

গত ৪ মে নারায়ণ দেবনাথ পিন্টু মহানবী (স:) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ টেনে রানীগাঁও বাজারে প্রতিবাদ সভা করে স্থানীয় মুসলিম জনতা।

পরে গতকাল (৬ মে) বুধবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে তৌহিদী জনতা।

মামলার প্রেক্ষিতে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম দ্রুত সময়ের মাঝে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাল্লা সীমান্ত হতে নারায়ন দেবনাথ পিন্টু কে গ্রেপ্তার করতে সক্ষম হন।

মাওঃ নিয়াজুর রহমান নিজাম বলেন, যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো মিছিল, সমাবেশ না করা আহবান করা হয়েছে পাশাপাশি তাকে দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ।

scroll to top