Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী

Share your love

হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত সোমবার (১৮ মে ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানা যায়, তিনি এর আগে বৃন্দাবন সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক এবং পরবর্তীতে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি কলেজ অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিত।

অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর অধ্যক্ষ হিসেবে নিয়োগে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সচেতন মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থী সাইফুল ইসলাম আকাশ বলেন, “স্যার আমার অনার্স জীবনের একজন প্রিয় ও শ্রদ্ধাভাজন শিক্ষক। তাঁর স্নেহ, দিকনির্দেশনা ও শিক্ষাদান আজও অনুপ্রেরণা হয়ে আছে। এমন একজন গুণী শিক্ষক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় সত্যিই গর্বিত ও আনন্দিত।”

শিক্ষাঙ্গনে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!