সিলেট এমসি কলেজে বেড়াতে যাওয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে ছাত্রাবাসে নিয়ে কতিপয় দুস্কৃতিকারী দ্বারা গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এমসি কলেজের সাবেক ছাত্র ভাষা আন্দোলন চলাকীন ভাষাসৈনিক বদরুজ্জামান (অব)।
আজ সোববার (২৮ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ভাষা সৈনিক কৃষিবিদ বদরুজ্জামান এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলেন, সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে ছাত্র নামধারি সন্ত্রাসীরা যে পাশবিক নির্যাতন চালিয়েছে তা বর্বরোচিত কর্মকান্ডের সর্বশেষ বহিঃপ্রকাশ। আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে।
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে আটকিয়ে নারীর উপর পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত সকল দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষাঙ্গনে যৌন হয়রানিসহ সকল অপকর্ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।


Comments are closed.