Close
Optional callout text
Hello World!

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই বৃদ্ধের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ১২টায় লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ

জানা গেছে, মহাসড়কের শিমরাইল মোড় পুলিশ বক্সের পেছনে একটি গাড়ির কাউন্টারের পাশে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা।

অপরদিকে মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের কাছে আরেকটি অজ্ঞাত (৬১) বছরেএ লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে বেলা ১২টায় পুলিশ এসে দুটি লাশই থানায় নিয়ে যায়।

লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল থেকেই আধা কিলোমিটার দূরতে একই সড়কের পাশে লাশ দুটো রাস্তায় পড়ে থাকতে দেখে করোনার ভয়ে কেউ কাছে যেতে চায়নি।

scroll to top