Enter your email address below and subscribe to our newsletter

সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার ২১তম প্রয়াণবার্ষিকী আজ

Share your love

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক ও বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ শাহ্ এ এম এস কিবরিয়ার ২১তম প্রয়াণবার্ষিকী আজ।
এ উপলক্ষে হবিগঞ্জে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে কিবরিয়া ফাউন্ডেশন হবিগঞ্জ।
কর্মসূচির মধ্যে আছে—আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে স্থাপিত শহীদ কিবরিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় আরডি হলে শিশু-কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বেলা ১১ টায় একই স্থানে শহীদ কিবরিয়ার জীবন, কর্ম ও অবদানের মূল্যায়নভিত্তিক স্মরণসভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ্ এএমএস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া।
সভাপতিত্ব করবেন প্রয়াণবার্ষিকী আয়োজক পরিষদের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা।
Share your love
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
Articles: 83

Stay informed and not overwhelmed, subscribe now!