Home হবিগঞ্জসরকারী নির্দেশনা বাস্তবায়নে সর্বত্র জেলা প্রশাসনের অভিযান

সরকারী নির্দেশনা বাস্তবায়নে সর্বত্র জেলা প্রশাসনের অভিযান

০ comments
সরকারী নির্দেশনা বাস্তবায়নে সর্বত্র জেলা প্রশাসনের অভিযান

সৈয়দ সালিক আহমেদঃ কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে হবিগঞ্জ জেলায় টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় মামলা ও জরিমানা আদায় করা হয়।

আজ শুক্রবার (৩০জুলাই) জেলা শহর এবং উপজেলাসহ ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

বিকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এবং মঈন খান এলিসের নেতৃত্বে শহরের আনোয়ারপুর ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে কয়েক শতাধিক জড়ো হয় খেলার মাঠে। বিজিবির উপস্থিতি পেয়ে লোকজন পালিয়ে যায়।

সরকারী নির্দেশনা বাস্তবায়নে সর্বত্র জেলা প্রশাসনের অভিযান
বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর টহল।

সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন স্থানীয় লোকজনে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

এদিকে সোমবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিকাল ৪টা পর্যন্ত ১১টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৫৮ জন ব্যক্তির কাছ থেকে মোট ২৬ হাজার২শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এসময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

You may also like