Close
Optional callout text
Hello World!

শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে শায়েস্তাগঞ্জ থানার কনস্টেবল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ শ্বাসকষ্ট নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার কনস্টেবল সোহাগ আহমেদ (২৫) কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ।

গত ১৫ এপ্রিল বুধবার বিকেলে কনস্টেবল সোহাগকে শায়েস্তাগঞ্জ থানা থেকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। হবিগঞ্জ নিউজের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন জানান, শ্বাসকষ্টে ভুগছিলেন ওই পুলিশ সদস্য। সে জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন।

এদিকে শায়েস্তাগঞ্জ থানা স্থানান্তর করে নাজমা কমিউনিটি সেন্টারে অস্থায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, “ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করে করোনা রয়েছে কি না পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।”

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।

scroll to top