Home শায়েস্তাগঞ্জশায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন

শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন

০ comments
শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব

৪৯ তম মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বুধবার ১৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর শহরে পূর্ব বড়চর নামক স্থানে সিলেট বিভাগের প্রথম ২ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও হাফিজ উদ্দিন এর কবরে মহান মক্তিযুদ্ধে আত্মদান কারী শহীদের স্মরণে পুস্পস্তবক শ্রদ্ধাঞ্জলী অর্পন ও সুরা ফাতেহা পাঠ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেস্টা ও আজীবন সদস্য এবং মেসার্স সারোয়ার আলম এর জি এম সাদাত চকদার, ক্লাবের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজাম্মিল হক সফিক, সাধারন সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মীর মোঃ আব্দুল কাইউম, মেসার্স সারোয়ার আলম এর ম্যানেজার সৈয়দ আব্দুল আলিম নাদিম, মোঃ নছিব আলী, মোঃ ফজলে রাব্বি, সাইদুর রহমান, শাহানুর রহমান জীবন, মেরাজ আলী, জুনাইদ মিয়া, রিপন মিয়া, সুজন মিয়া, আবজল মিয়া প্রমূখ।

You may also like