Home নবীগঞ্জশায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবক নিহত

শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবক নিহত

by Habiganj News
১ comment
শায়েস্তাগঞ্জে-ট্রেনের-নিচে-পড়ে-যুবক-নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে পশ্চিম বড়চর নামক স্থানে জালালাবাদ ট্রেনের নিচে কাঁটা পড়ে নজরুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

জানাযায়, মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সিলেট-আখাউড়া রেলপথে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের এক কিলোমিটার দূরে পশ্চিম বড়চর নামক স্থানে জালালাবাদ ট্রেনের নিচে কাঁটা পড়ে এ দূরঘটনাটি ঘটে।

নিহত হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান এ প্রতিনিধিকে এবিষয়টি নিশ্চিত করে বলেন, কর্তব্যরত স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

You may also like

Comments are closed.