Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

আবুল হাসান ফায়েজঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ সুইচিং ষ্টেশনের বিদ্যুৎ ট্রান্সফরমারে (সিটি) ও ব্রেকারে আগুন লেগে যাওয়ায় সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ও সারা জেলায় পল্লী বিদ্যুৎ লাইনে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর ব্যাপারে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।