Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত মহিলা আসামী গ্রেফতার

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরসভা এলাকার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মিনু আক্তারকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

 

পুলিশ সূত্রে জানা যায় , সোমবার ( ২১ অক্টোবর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার পৌরশহরে পূর্ব লেঞ্জাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মিনু আক্তার (৪৮) কে গ্রেফতার করে ।

 

সে পৌরশহরে পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের আব্দুস সালাম এর স্ত্রী ।

 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন , সিআর – ১৬২ / ২৩ মামলার পলাতক আসামী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত । তিনি অনেক দিন ধরে পলাতক ছিল । গ্রেফতারকৃত মিনু আক্তার মহিলা আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!