Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোবাইল কোর্টের অভিযানে অলিপুর এলাকায় তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সন্ধার পর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে উপজেলার অলিপুর শিল্প এলাকায় বাজার ও দোকান গুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় ।
এ-সময় বাজারে ও দোকান গুলোতে পেঁয়াজ অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় তিন দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিটি দোকানকে ২ হাজার করে সর্ব মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ সময় তিনি ব্যবসায়ী মালিককের উদ্দেশ্যে করতে বলেন , সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত পাইকারি ও খুচরা মূল্যে যেন প্রতিটি ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করে এবং দ্রব্য মূল্য বিক্রি তালিকা টাঙানো থাকতে হবে । সেজন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেন ।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টিট নাহিদ ভূইয়া ।
এ-সময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন থানার পুলিশ সদস্য বৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারী বৃন্দ । জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসন ।