Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিপ্লবের চেতনায় প্রতিবাদী কন্ঠে দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাসির হোসাইন তানভীরের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় , শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ , মুড়ারি চাঁদ কলেজ , আমেরিকান ইউনিভার্সিটি , নর্থ সাউথ নার্সিং কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ জন তরুণ – তরুণী শিক্ষার্থী এই গ্রাফিতিতে অংশ গ্রহন করে।
নতুন বাংলাদেশ বিনির্মানে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্মৃতি ধরে রাখতে রং তুলির বন্ধনায় মুগ্ধ শিক্ষার্থীরা। মুছে ফেলছে পুরনো জীর্ণ সব । যেখানে রয়েছে নতুন বাংলাদেশের জয়গাথা । বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সমপ্রীতির আহবান । সমতলে সম্মান অধিকার সহ ছাত্র -জনতা আনদোলনের দুঃখের কথা, বনচনা ও নির্যাতনের চিত্র গুলো উপজেলার বিভিন্ন স্থানে দেয়ালে শিক্ষার্থীরা রং তুলি আঁচড়ে ফুটে উঠেছে বিপ্লব চেতনা প্রতিবাদের ভাষা ।
চলতি মাসে ১৪ আগস্ট থেকে উপজেলার পৌরশহরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয় । দেয়াল গুলো সাদা , কালো , সবুজ , লাল রঙের রাঙিয়ে তাতে আঁকা হচ্ছে ছাত্র – জনতার আন্দোলন গৌরবময় নানা চিত্র এবং সমতলে সম্মান অধিকার নিয়ে কষ্টের কথা , বনচনা ও নির্যাতনের চিত্র রং তুলি দিয়ে আঁকছে ।
এই পরিস্থিতি বিবেচনায় এই দেয়াল লিখন ও গ্রাফিতির কর্মসূচি চলমান থাকবে বলে বিভিন্ন সূত্রে জানা যায় ।
সরেজমিনে গিয়ে দেখা যায় , শিক্ষা প্রতিষ্ঠানে দিকে ও সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের সামনে দেয়ালে একদল শিক্ষার্থী রং তুলি নিয়ে গ্রাফিতি আঁকছে । সেখানে বিপ্লব চেতনা প্রতিবাদী কন্ঠে দেয়ালে রং তুলি মাধ্যমে ছাত্র – জনতার আন্দোলনের বিভিন্ন চিত্র সহ দুঃখ কষ্টের কথা , বনচনা ও নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলছেন । পাশাপাশি এ দেশকে নতুন করে সাজানো স্লোগান লেখা সাজিয়ে তুলছে দেয়াল গুলো ।
এদিকে শিক্ষার্থীরা দেয়াল গুলো একঝাঁক রং তুলি আঁচড়ে ফুটিয়ে তুলছে অন্যায় অবিচার , দুর্নীতি বৈষম্য হীনতার বিরোধ চিত্র । মুক্তি যুদ্ধের চেতনাকে ধারণ করে দেয়ালে ফুটিয়ে তুলছে দেশের মানচিত্র । আর লাল সবুজের পতাকা । বনচনা কথায় কথায় বোলিং ও দুঃখ – কষ্টের কথা চিত্র গুলো দেয়ালে আঁকছে তারা। বিপ্লব চেতনা প্রতিবাদী কন্ঠে দেয়ালে গ্রাফিতি অংকন গ্রহনে শিক্ষার্থীরা জানান , সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে আমরা আমাদের মতো করে সাজাবো এবং প্রতিটি দেয়ালে আমরা রঙিন করে সাজাতে চাই । তাই নতুন বাংলাদেশের স্লোগান লিখছি ।