Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

Share your love

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তর এলাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এর মতবিনিময় সভা ও বিভিন্ন স্পটে পরিদর্শন করেছেন ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে কম্পাউন্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এনডিসি , এএফডব্লিউসি, পিএসসি।

এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন , পল্লী বিদ্যুৎ এর আওতাধীন সকল গ্রাহকদের সুলভ মূল্যে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। গ্রাহক থেকে কোন অভিযোগ পেলে তা দ্রুত সময়ের মধ্যে যেন সমাধান করা হয় । সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথা বলেন ।

তিনি আরো বলেন , আগামী ফেব্রুয়ারিতে পল্লী বিদ্যুৎ সমিতি – এর শূন্য কোটা পূরণ করা হবে । পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি আধুকায়নের উদ্যোগে নেয়া হচ্ছে বলে তিনি জানান । সবশেষে তিনি বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভূতুড়ে বিল পরিহার করার নির্দেশ প্রদান করেন ।

এ-সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) বিশ্বনাথ শিকদার , হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর জেনারেল ম্যানেজার (চঃদাঃ) মোঃ গোলাম কাউসার তালুকদার , ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নিজাম উদ্দিন শামস, জানায় দুর রহমান , পারভেজ ভূইয়া , আবদুল্লাহ আল মাসুদ , মোঃ আসাদুজ্জামান অনজু , ডিজিএম সমন সাহা , সহকারী জেনারেল ম্যানেজার সদর দপ্তর (ও এন্ড এম) মোঃ নাঈমুর রহমান , (সাব-জোঃআঃ) অমলেশ কুমার সরকার , ( ই এন্ড সি) শফিকুল ইসলাম , (অর্থ -হিসাব) শেখ মুরাদুজ্জামান , মোঃ মাহবুবুর রহমান , মোঃ সোয়েব ইবনে বাশার , সৈয়দ আজহারুল ইসলাম , পলক সাহা, মোঃ ইসমাইল হোসেন পলাশ , মোহাম্মদ মনির হোসেন , ( মানব সম্পদ ) মোঃ রফিকুল ইসলাম , ( প্রশাসন) মোঃ হুমায়ুন কবির , মোঃ জোয়েল উর – রহমান সহ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য বৃন্দ ।

মতবিনিময় সভা পূর্বে প্রধান অতিথি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্পট পরিদর্শন করেন । মতবিনিময় সভা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে শাহজীবাজার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রে পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করা হয় ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!