Close
Optional callout text
Hello World!

শায়েস্তাগঞ্জে পানির ডোবায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পানির ডোবায় ডুবে রিহান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগষ্ট ) সাড়ে ১১ টায় উপজেলার নুরপুর ইউনিয়নের বারলারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে ।

মৃত শিশুটি মোঃ সাইদুর রহমানের ছেলে ।জানা যায় , নিহত শিশুর মা ঘরের ভেতর কাজে ব্যস্ত থাকায় শিশুটি এক পর্যায়ে সবার অগোচরে ঘরের বাহিরে উঠানে বাড়ির ছেলে – মেয়েদের সঙ্গে খেলছিল । অনেক্ষণ পর মা সন্তানকে ঘরের বাহিরে উঠানে দেখতে না পেয়ে বাড়ির চারদিক খোঁজা খুঁজির পর বাড়ির ঘরের পাশে ডোবার পানিতে ভাসতে দেখেন মা। এসময় মা আর্তচিৎকারে বাড়ির ও প্রতিবেশীরা রিহান মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।

scroll to top