Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। তাঁর যোগদানে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, বিদায়ী ইউএনও মোঃ নাহিদ হোসেন দায়িত্ব ছাড়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান শান্ত গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান শান্তের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।

তিনি এর আগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রথমে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার রামু উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
রামু উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সরকারি দপ্তর, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ দখলদার উচ্ছেদ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

যোগদানের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সৌজন্য সাক্ষাৎ করেন।

নবাগত ইউএনও মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে।

স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আলোকিত শায়েস্তাগঞ্জ গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে শায়েস্তাগঞ্জকে দেশের অন্যতম উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!