Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা টিসিবি ‘র পণ্য খাবার অনুপযোগী পুথি ধরা ও পোকা খাওয়া মাঝে মধ্যে নিম্ন মানের চাউল বিতরণের অভিযোগ উঠেছে । নিম্ন মানের চাউলের কথা সকলে স্বীকার করলেও দায় নিচ্ছেন না কেউ ।
জানা যায় , উপজেলা প্রশাসনের নিয়োগ কৃত ট্যাগ অফিসার কে সামনে রেখেই ডিলাররা চোখে ফাঁকি দিয়ে নিম্ন মানের চাউল বিতরণ অভিযোগ পাওয়া যায় । উপজেলা প্রতি মাসে পৌরসভা ও ৩ টি ইউনিয়নের উপকার ভোগীর মাঝে টিসিবি পণ্য বিতরণে কর্মসূচী নির্ধারিত হয়। নিয়ম অনুযায়ী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ( ওসিএলএসডি) কাছ থেকে চাউল সংগ্রহ করে বিতরণ করেন টিসিবি ডিলারগণ।
চলতি বছর প্রতি মাসে টিসিবি পণ্য বিতরণের সময় নিম্ন মানের চাউল দেখে টিসিবি কার্ডধারী সুবিধাভোগীদের অনেকেই আপত্তি করেন ।
নিম্ন মানের খাবার অনুপযোগী চাউল আগামী কাল মঙ্গলবার (২৬ মার্চ ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিসিবি বিতরণ করা হবে । নিম্ন মানের চাউল বিতরণ করলে আপত্তি করবেন উপকার ভোগীরা টিসিবি ডিলারদের উপর ।
এক পর্যায়ে অনেকেই চাউল ছাড়া অন্য দুটি পণ্য গ্রহণ করেন । আবার অধিকাংশ কার্ডধারি পুথি ধরা ও পোকা খাওয়া উত্তোলন করে বাজারে বিক্রি করে দেন ।
শায়েস্তাগঞ্জ পৌর সভার চরনূর আহমদ গ্রামের ফ্যামেলী কার্ডধারী বলেন , প্রতি মাসে ২ কেজি মসুর ডাল , ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাউল ও ১ টি ব্যাগ সহ ৪৮০ টাকায় ক্রয় করে ছিলাম । পরে বাড়িতে নিয়ে দেখি চাউল গুলো খাওয়ার মত নয় ।
নুরপুর ইউনিয়নে আলগাপুর গ্রামের সাহাব উদ্দিন বলেন , টিসিবি ডিলাররা কোনো সময় ভালো চাউল দেয় , আবার কোনো সময় পুথি ধরা, পোকা খাওয়া চাউল গুলো হাঁস -মুরগী খাবার খেতে চায় না । তবে চাউল খাবার অনুপযোগী না হওয়ায় খাওয়া যায় না ।
শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সাহেদ আলী বলেন , চাউলে পুথি ধরা, পোকা খাওয়া ও লাল টুকটুকে চাউল । এ গুলো চাউল হাঁস- মুরগীকে খাওয়ানো ছাড়া উপায় নেই ।
তারা আরো বলেন , সরকার স্বল্প মূল্য সারাদেশে অসহায় – গরিবদের জন্য টিসিবি ডিলার মাধ্যমে চাউল বিতরণে উদ্যোগ গ্রহণ করেন । অথচ তা যদি চাউল খাওয়া না যায় , এ চাউল নিয়ে লাভ কি । একই অভিযোগ উপজেলার প্রায় উপকার ভোগীর ।
টিসিবি ডিলাররা পণ্য বিতরণে সময় ট্যাগ অফিসারকে চোখে ফাঁকি দিয়ে এসব নিম্ন মানের চাউল বিতরণ করলে ও কথা বলার কেউ নেই ।