Enter your email address below and subscribe to our newsletter

শায়েস্তাগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি আবু জাহির

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

আজ ১৫ জুলাই সোমবার  উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এ খাবার বিতরণ করেন।

এ সময় শায়েস্তাগঞ্জের আলাপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৭৪টি পরিবারের প্রতিটিকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যসমেত ১৪ কেজি ওজনের শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, “এসব খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তিনি আপনাদের ভালবাসেন বিধায় বস্তার মুখ সেলাই করিয়ে আপনাদের জন্য খাবার পাঠিয়েছেনÑ যেন আপনাদের খাবারে কেউ অবৈধভাবে ভাগ বসাতে না পারে।”

এমপি আবু জাহির আরও বলেন, “নির্বাচনে যারা টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায়, তাঁদের যারা ভাল কিছু আসা করা যায় না। তারা টাকায় ভোট কিনে নির্বাচিত হলে জনগণের সম্পদ লুটে সেই টাকা উত্তোলন করতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকুন।”

সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির একইদিন শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় দেড় হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন। পরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রেখেছেন।

এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি, থানার ওসি মোবারক হোসেন ভূইয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান প্রমুখ।

Share your love
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
Articles: 26

Stay informed and not overwhelmed, subscribe now!