Close
Optional callout text
Hello World!

শহরে মানববন্ধন করেছে শিক্ষকরা

শহরে মানববন্ধন করেছে শিক্ষকরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮’’ এর বেসরকারি কলেজে নিয়োগ প্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে শিক্ষকরা।  

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে শহরের টাউনহল এলাকায় বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- সংগঠনের আহবায়ক প্রভাষক মহিবুর রহমান, সদস্য সচিব প্রভাষক রাসেল মিয়া, প্রভাষক খাদিজা খাতুন, প্রভাষক বিদুর কান্তি দাশ, প্রভাষক মোহাম্মদ আলী, প্রভাষক তপন দাশ প্রমুখ।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

scroll to top