Home জাতীয়শহরের ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

শহরের ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

০ comments
শহরের ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসীতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে৷ এসময় অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অপরাধে অর্থদন্ডে দন্ডিত করা হয়।

গতকাল (২৪ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অপরাধে ‘ড্রাগ অ্যাক্ট ১৯৪০’ অনুযায়ী মোদক ফার্মেসীকে ৫০,০০০টাকা, ওরিয়েন্টাল মেডিকোকে ৩০,০০০ টাকা ও উদয় ফার্মেসীকে ১০,০০০ টাকাসহ সর্বমোট ৯০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

শহরের ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দৃশ্য

ভবিষ্যতে এরকম কাজ না করার জন্য অভিযুক্তদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন জেলা ড্রাগ সুপার সিকদার কামরুল ইসলাম ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আগামীতেও জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্হ৷

You may also like