Home লাখাইলাখাইয়ে নানা আয়োজনে বিজয়দিবস উদযাপিত

লাখাইয়ে নানা আয়োজনে বিজয়দিবস উদযাপিত

by
০ comments
লাখাইয়ে নানা আয়োজনে বিজয়দিবস উদযাপিত

লাখাইয়ে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে।উপজেলা হ্যালীপ্যাড মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকল সরকাী, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭ ঘটিকায় উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি সৌধ ও কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।সকাল ৮ টায় আনুষঙ্গিক ভাবে পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮-১৫ মিনিটে বীরমুক্তিযো, পুলিশ,আনসার ভিডিপি, স্কুল,কলেজ,মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, গার্ল গাইড ও শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্টান অনুষ্টিত হয়। সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সন্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিষেশ অতিথি ছিলেন বীরমুক্তিযো কেশব চন্দ্র রায়,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইদুল ইসলাম।শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম,গীতাপাঠ করেন হেমেন্দ্র চন্দ্র ।

স্বাগত বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ,বক্তব্য রাখেন লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ,লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।আলোচনা শেষে পুরষ্কার বিতরন করেন অতিথি বৃন্দ।সকল মসজিদ মন্দিরে বিষেশ মোনাজাত ও প্রার্থনা করা হয়।বিকালে অনলাইন ফ্লাটফর্মের মাধ্যমে মানীয় প্রধান মন্ত্রী কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোক অংশ নেন।সন্ধা ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

You may also like