Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে হাতকড়া পড়ানো আসামি ছিনতাই ; আহত ২ পুলিশ

Share your love

হবিগঞ্জের লাখাইয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী পুলিশের  উপর হামলা করে হাতকড়া পড়ানো পলাতক আসামীকে ছিনাইয়া নেয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রে এলাকায়। এ নিয়ে উপজেলা জোরে চলছে হৈচৈ।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার বিকাল ৫টার সময় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক ফারুক মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স সহ হারিছ মিয়ার ছেলে জি/আর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আশিক মিয়াকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসলে সালাম মিয়া ও হাজী নসিব মিয়ার নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তদন্ত কেন্দ্রের সামন থেকে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ(হাতকড়া) লাগানো আসামী আশিক মিয়াকে ছিনাইয়া নিয়ে যায়।

এ ঘটনায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক ফারুক মিয়া ও কনস্টেবল সাদিকুর রহমান ঘটনাস্থলে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে চিকিৎসা সেবা গ্রহন করেন। এ ঘটনায় হাজী নসিব, সালাম মিয়া,শওকত আকবর, মেম্বার হাফিজুল, এ্যাডভোকেট সামিউল আলম সানী, হারিছ মিয়া সহ ১৮ জনের নাম উল্লেখ করে  আরো ৪০/৫০ জন অজ্ঞাত নামা আসামী সহ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে গতকাল রোববার তাৎক্ষণিক হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও সদর সার্কেলের এ এস পি শহিদুল ইসলাম মুন্সি লাখাই থানায় আসেন।

এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা হ্যান্ডকাপ পড়ানো আসামি সহ সকল আসামীদের কে ধরতে অভিযান চালিয়েছি। এবং হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর দিকনির্দেশনা ও সদর সার্কেলের এএসপি শহিদুল ইসলাম মুন্সির নেতৃত্বে আমরা সক্রিয় অভিযানে আছি।

এ বিষয়ে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর সাথে আলাপ কালে তিনি জানান, হ্যান্ডকাপ পরিহিত পলাতক আসামী কে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!