Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে হাওরে চায়না দোয়ারী জাল উদ্ধার; ৭ জনকে জরিমানা

Share your love

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) বিকেলে উপজেলার বুল্লা বাজারে সংলগ্ন বুল্লার হাওরে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ চায়না দোয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়। এসময় আইন অমান্যকারী ৭ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়।

হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা এবং ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম,এস আই মুন্না,আনসার কমেন্ডার সিরাজুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।

“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলুন, মৎস্য সম্পদ রক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে বুল্লার হাওড়ে থেকে মোট ২০ পিস চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭ জন ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহেদুর রহমান মজুমদার জানান, অবৈধ চায়না দোয়ারী জালের ব্যবহার মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।

যাদেরকে জরিমানা করা হয়েছে মৎস্য প্রজননের সময় মাছ না ধরার জন্য তাদেরকে নোটিশ করা হবে।

তিনি আরো বলেন, উপজেলার বুল্লার হাওরে মোবাইল কোর্ট ও মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনী অংশগ্রহণ করেন।

উক্ত অভিযানে ৭০০০/- টাকা জরিমানা ও প্রায় ২০টি চায়না দুয়ারী জাল আটক ও পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!