Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share your love

হবিগঞ্জের লাখাই উপজেলা-এ কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে লাখাই থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস।

এছাড়াও আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, সুমন আহমেদ বিজয়, নাজিম উদ্দীন রানা, আশিক আহমেদ, শফিকুল ইসলাম সাবাল ও এসএম জুবায়ের আহমেদসহ অন্যান্য সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত ওসি শরীফ আহমেদ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, লাখাই উপজেলায় মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশকে প্রো-অ্যাকটিভভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। এছাড়া উপজেলার স্থানীয় বুল্লাবাজার এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় চুরি, ডাকাতি ও অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। শেষে মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নবাগত ওসি শরীফ আহমেদ।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!