Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার

Share your love

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাই উপজেলায় শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ সুমাইয়া বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার জিরুন্ডা গ্রামে পারিবারিক কলহের জেরে ধরে শাশুড়ি ফুলজাহান (৬২) কে হত্যার অভিযোগ উঠেছে নিহত মহিলার ছেলে মহিবুল মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম এর বিরুদ্ধে। সুমাইয়া বেগম কে আসামী করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত আলি আহমেদের স্ত্রী ফুল জাহান কে দুইদিন নিখোঁজের পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন সহ দুই মেয়ে খোঁজ খবর করলে পুত্রবধূ সুমাইয়া বেগম পার্শ্ববর্তী পুকুরের কচুরিপানার নিচে লাশের খোজ দেয়।

পরবর্তীতে পুলিশ ও জনতা লাশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকায় আলোচনার সৃষ্টি হলে এই ঘটনায় নিহতর মেয়ে তানজিনা বেগম বাদী হয়ে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তায় এসআই জহির বলেন আসামি নিহতর পুত্রবধুকে গ্রেফতার করা হয়েছে মামলা হয়েছে, মামলার নাম্বার এক তদন্ত চলছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিহত ফুল জাহানের মেয়ে তানজিনা বেগম বাদী হয়ে মামলা করেছে, মামলা তদন্তনাধীন আছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

Share your love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 80

Stay informed and not overwhelmed, subscribe now!