Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

Share your love

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা  বাজারে  ভ্রাম্যমাণ  আদালতে ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর)  বিকাল তিন ঘটিকার সময় বুল্লা বাজারে এই অভিযান হয়।
বিভিন্ন পণ্যের মেয়াদ উত্তীর্ণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের দাম অতিরিক্ত করে ক্রেতাদের কাছে বিক্রি করার উপর এ অভিযান চালায় এক্সিকিউটি ম্যাজিষ্টেটও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা  এ সময় লাখাই থানার এস আই আখতারুজ্জামান মিয়া সহ একদল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ভূমি অফিসের পেরেশকার প্রণব কান্তি দেব।
 বিভিন্ন পণ্য মেয়াদ উত্তীর্ণ দায়ে আল আমিন স্টোর কে ২০০০ টাকা শামীম স্টোরকে ২০০০টাকা জাহেদ মিয়া ডিমের দোকানদারকে ডিমের দাম বেশি বলায় ২০০০ টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা জানান এ অভিযান অব্যাহত থাকবে প্রথম দিনের মত বুল্লা বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৬০০০টাকা জরিমানা করা হয়েছে।
সবজি দোকানদারদেরকে নির্ধারিত পণ্যের ক্রয় রশিদ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে।
Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!