Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ পালিত

Share your love

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে উদ্বোধনের অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে স্মার্ট ভূমি সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লাখাই মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।

সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার পবিত্র গীতা পাঠ করেন ভূমি অফিসের সার্টিফিকেট ফেরেস্কার প্রণব ভট্টাচার্য।

আলোচনায় অংশ নেন ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আজাদ হোসেন ফুরুক, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান মিয়া, পজিব কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী নোয়াজ, সরকারি তসিলদার রিপন সিংহ , বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় লাখাই প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এ ওয়াহেদ সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, মুড়িয়া উক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মাস্টার।

ভূমির সেবা কে আরো স্বচ্ছ এবং জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ সকলকে এ ব্যাপারে আরো যথেষ্ট আন্তরিক এবং যার যার অবস্থান থেকে সেবা প্রদানের জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাৎক্ষণিক চারজন সেবা গ্রহীতাকে ভূমি নামজারি প্রদান করা হয়।

Share your love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 80

Stay informed and not overwhelmed, subscribe now!