মোড়াকরি পাল পাড়ায় নিত্যানন্দ পাল বলেন, পূজার জন্য সাধারণত তিন মাস আগে থেকে কাজ শুরু করতে হয়। আমাদের প্রতিমার কাজ চলছে।বর্তমানে মাটি, রং, বাঁশের দাম বেড়ে গেছে। আগে এক সেট দূর্গা প্রতিমা তৈরি করতে ২০ থেকে ৫০ হাজার টাকা খরচ হতো, এখন তা বেড়ে ৬০/৭০ হাজার টাকার বেশি হয়ে গেছে।
লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান, বুধবার উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন মন্ডপে ও মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজারিরা যেন নির্বিঘ্নে পূজা করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও কাজ করছে।
লাখাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এবছর ৬২টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ১০২ জন আনসার ও ভিডিপি নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪ জন পুরুষ আনসার ও ৩৮ জন নারী। তিনি আরো বলেন সরকারের নির্দেশনা পেলে আরো আনসার সদস্যের সংখ্যা বাড়াতে পারি, আনসার ও ভিডিপি সদস্যরা শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য দিকনির্দেশনা দেয়া হয়েছে।
লাখাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত বলেন, আগামী ২ অক্টোবর মহালয়াতে চন্ডী পাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। এরপর ৯ অক্টোবর বুধবার থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব শুরু হবে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের সাথে আলাপকাল তিনি জানান, পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে কঠোর অস্তে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট দেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিটি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক এর সাথে আমরা মিটিং করেছি এদের দিকনির্দেশনা এবং মতামত নিয়েছি।