Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ের বুল্লা বাজারে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির আহবান

Share your love

“”পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”” এই স্লোগানকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন তাদের অংশ হিসেবে লাখাই উপজেলার বিডি ক্লিন সংগঠন সূচনা শুরু করেছেন। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে হাজারো তরুণ-তরুণী, নারী-পুরুষকে নিয়ে বিডি ক্লিন সংগঠন। তারই অংশ হিসেবে বিডি ক্লিন হবিগনজ জেলা এবং লাখাই টিম বুল্লা সড়কবাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হয় কর্মসূচি, নোংরা আবর্জনায় ভরতি সেই স্থান অল্প সময়েই ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে।

অভিযান তদারকি করতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা টিম এবং লাখাই উপজেলার সদস্যরা,তার সাথে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের হবিগঞ্জ লাখাই প্রতিনিধি বিল্লাল আহমেদ, এবং লাখাই উপজেলার বিডি ক্লিনের সম্ভাব্য সমন্বয়ক ও জাতীয় দৈনিক ভোরের কাগজ লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন স্থানীয় ব্যবসায়ীরাও সক্রিয়ভাবে অংশ নেন। তারা বলেন, বহুদিন ধরে এই স্থানে আবর্জনার স্তূপ পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, পরিচ্ছন্নতার এই উদ্যোগে এই জায়গা গুলো আবার বসবাসযোগ্য পরিবেশ ফিরে পেয়েছে।

এক পথচারী বলেন, এখানে এ ধরনের কর্মসূচি শুধু বাজারের সৌন্দর্য বাড়াবে না, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন শহরই পর্যটকদের আকর্ষণ করবে।

বিডি ক্লিন হবিগঞ্জ এর সমন্বয়ক সহ টিমের স্বেচ্ছাসেবীরা বলেন, তাদের লক্ষ্য শুধু ভাগাড় পরিষ্কার নয়, বরং নাগরিকদের মনে দায়িত্ববোধ সৃষ্টি করা। একজন স্বেচ্ছাসেবক জানান, আমরা যদি নিজের ঘর, রাস্তার পাশ বা আশপাশের জায়গা পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিষ্কার থাকবে। বিডি ক্লিন শুধু পরিষ্কার করছে না, বরং মানুষকে পরিচ্ছন্নতার আন্দোলনে যুক্ত করছে।

উল্লেখ্য, বিডি ক্লিন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই “পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে ” স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও অনেক ইউনিয়নেও তাদের কার্যক্রম বিস্তৃত।

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে প্রতি বছর যে বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়, তার একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় না। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগ পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!