Enter your email address below and subscribe to our newsletter

রিচি ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আমূল পরিবর্তন ও ইনসাফ কায়েমের আহ্বান অধ্যক্ষ কাজী মহসিন আহমেদের

Share your love

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভায় অংশ নিয়ে হবিগঞ্জ-৩ আসনে আমূল পরিবর্তন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে নদী দূষণ, যানজট, জলাবদ্ধতা এবং কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ বলেন, হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসন অপার সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত রয়েছে। এসব সমস্যা সমাধানের মাধ্যমে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ নির্বাচনী এলাকা গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

পরে বাদ আসর বিকাল ৪টা ৩০ মিনিটে রিচি ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের প্রধান সড়কগুলো সম্প্রসারণের মাধ্যমে যানজট নিরসন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালুর মাধ্যমে জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিক ও প্রশাসনিকভাবে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, দূষণমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ইনসাফ ও উন্নয়নের লক্ষ্যে জনগণকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!