Close
Optional callout text
Hello World!

মৌলভীবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বেলাগাঁও গ্রামের সাইফুর রহমান সায়েব আলীর স্ত্রী আয়শা বেগম (২৪) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এমন খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভীড় জমান।ঘটনার খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, আয়শার পা দু’টি ওড়না দিয়ে পেছন দিকে বাধা ছিল এবং গলায় রশি পেছানো অবস্থায় ঘরের তীরের সাথে লাশ ঝুলানো ছিল। ঘটনার পর থেকে আয়শার স্বামী প্রবাসী সাইফুর পলাতক রয়েছেন।

উল্লেখ্য, প্রায় ৬ বছর আগে আয়শার বিয়ে হয় বেলাগাঁও গ্রামের সাইফুর রহমান সায়েব আলীর সাথে। কোন সন্তানাদি ছিল না তাদের।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

scroll to top