Home লাখাইমা চেষ্টায় করলেই আর্দশ সন্তান গড়ে উঠা সম্ভব -পুলিশ সুপার

মা চেষ্টায় করলেই আর্দশ সন্তান গড়ে উঠা সম্ভব -পুলিশ সুপার

০ comments
SP-Habiganj

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সমাজে শান্তি শৃংখলা রক্ষায়,সন্ত্রাস, জংঙ্গীবাদ,মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসার প্রয়োজন। এসময় পুলিশ সুপার বলেন, মাদক একটি মরণ ব্যাধি।এ ব্যাধির অগ্রাসন থেকে ভবিষ্যত কর্ণধার যুবসমাজকে বাচাঁতে হবে।কারণ যুবরাই আগামী দিনের সমাজে নেতৃত্ব দেবে। একটি পরিবারে মায়েরা চেষ্টা করলেই আর্দশ সন্তান গড়ে উঠা সম্ভব ।

তিনি আরো বলেন,বাল্য বিবাহ একটি অভিশাপ ছেলে মেয়েকে পূর্ণ বয়স্ক না হলে বিবাহ দেয়া যাবেনা।এর ফলে অল্প বয়সেই মায়ের মৃত্যু ঘটে।বিবাহ ভেঙে যায় এমন কি স্বামী সংসার না করতে পেরে অনেক মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়।

শনিবার সকাল ১১ টায় লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে জেলা পুলিশ, এনজিও সংস্থা আশা ও করাব ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস,নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক সভা প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।

লাখাই থানার ওসি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত অজয় দেবর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর লাখাই,শায়েস্তাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,

আশার কর্মকর্তা কামাল মিয়া চৌধুরী, লাখাই থানার ওসি সাইদুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাসেম, লাখাই রির্পোটার ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মদ, করাব ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, এস আই সজীব দেব রায়, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুস , মহিলা মেম্বার শামসুর নাহার চৌধুরী ও মালেক মেম্বার প্রমুখ।

You may also like