Enter your email address below and subscribe to our newsletter

মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু; সুখের মুখ দেখার শুরুতেই  না ফেরার দেশে মহিবুর

Share your love

পরিবারের স্বপ্ন পূরণ করা হলোনা মহিবুরের। মা, বাবা, স্ত্রী, সন্তানের স্বপ্ন রয়ে গেছে স্বপ্নই। সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে পারি জমিয়েছেন মহিবুর রহমান (৩০)।

বৃহস্পতিবার তিনি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাইন্নে বাড়ির তাজুল খা’র ছেলে।

মহিবুরের মামাতো ভাই আজমিরীগঞ্জের সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২ ভাই ১ বোনের মধ্যে মহিবুর রহমান সবার বড়। পরিবারে মা, বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী এবং একটি মেয়ে রয়েছে তার। তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে দেশে কোন রকমে জীবীকা নির্বাহ করতেন। অভাবের সংসারে মা, বাবা, ভাই-বোন ও স্ত্রী, সন্তানের মুখে হাসি ফুটাতে প্রায় দেড় বছর পূর্বে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। ধীরে ধীরে অভাব ঘুচাতে শুরু করেছিলেন। সুখের মুখও দেখার পালা এসেছিল এবার। কিন্তু তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাথরুমে গোসলে ঢুকেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাথে সাথেই মারা যান। তার রুমে থাকা একজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এরপরই পরিবারে নেমে আসে অমানিশার অন্ধকার। বাড়িতে কান্নার রুল পড়ে। তারা দিশেহারা হয়ে পড়েন। স্বামীকে হারিয়ে স্ত্রীও পাগল প্রায়।

ইব্রাহিম মিয়া বলেন, তার মরদেহ সব প্রক্রিয়া শেষে যে কোম্পানীতে চাকরি করতেন সে কোম্পানী দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে আমরা জানতে পেরেছি।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবির রঞ্জন তালুকদার বলেন, বিষয়টি শুনেছি। আমরা তার পরিবারের খোঁজ খবর নিচ্ছি। আমাদের যা যা করনীয় আছে সকল প্রকার সহযোগিতা করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহায়তার ব্যাপারে আমি যা যা করনীয় তা করবো।

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!