Home জাতীয়মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

০ comments
মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্ত্বরেই ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে হবিগঞ্জে আদালত চত্ত্বরেই তিনি নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা।

নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্ত হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় সোমবার দুপুর আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেড়িয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়।

You may also like