Home আলোচিত সংবাদমানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক

by Habiganj News 24
০ comments

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক।

উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের শাহ উজ্জ্বল তার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপার, হবিগঞ্জ কে ট্যাগ করে এক বৃদ্ধার ছবি পোস্ট করে। বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টি গোচর হলে ওসি, মাধবপুর থানা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপার দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশনামতে মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক স্থানীয় সাংবাদিকদের সহায়তায় বৃদ্ধা মহিলার নাম-ঠিকানা সংগ্রহ করে মহিলার সাথে দেখা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা মহিলার নাম মাবিয়া খাতুন। বয়স প্রায় ১০২ বছর । স্বামী মারা যাওয়ার পর কিছুদিন তিনি তার মেয়েদের সাথে তাদের শ্বশুর বাড়িতে থেকেছেন। বর্তমানে তার একমাত্র ছেলে তারা মিয়া বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগরস্থ তার নিজ বাড়িতে তার মাকে নিয়ে আসে। ছেলের অভাবের সংসারে সঠিক ভাবে সেবা যত্ন পাননা মাবিয়া খাতুন।

এই বিষয়ে জানতে চাইলে মাধবপুরে থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রদত্ত উপহার সামগ্রী (শাড়ি, খাদ্য সামগ্রী) নিয়ে হাজির হলে ওই বৃদ্ধা মহিলা চোখের কোনে হাসি ফুটে উঠে। সমাজের সবাইকে আহবান করবো মানবিক ভাবে সবাই এগিয়ে এলে সমাজের গরীর দুঃখী অসহায় দরিদ্র মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ফেসবুকে পোষ্টদাতা এস এইচ উজ্জ্বলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

You may also like