Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফোনে কথা বলায় নিজের কিশোর মেয়ে সন্তান রানু আক্তার (১৫) কে খেজুর গাছের ধারালো ঢাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ।
এ ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে । থানা পুলিশ ঘাতক পিতা মঈন উদ্দিনকে ঘটনাস্থলে আটক করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুর মোহাম্মদ জানান , ঘনশ্যামপুর গ্রামের ঘাতক মঈন উদ্দিনের কিশোরী মেয়ে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলে । ফোনে অতিরিক্ত কথা বলতে নিষেধ করে আসছিল পিতা মঈন উদ্দিন। রানু আক্তার ফোনে কথা বলতে দেখে শাসন করে । এক পর্যায়ে রানু আক্তার রেগে গিয়ে পিতার সাথে তর্ক লিপ্ত হয়। এতে পিতা রাগান্বিত হয়ে খেজুর ঢাল দিয়ে সজোরে আঘাত করে । এ সময় ঘটনাস্থলে রানু আক্তার মৃত্যু ঘটে । থানা পুলিশ এ খবর পেয়ে ঘাতক মঈন উদ্দিনকে আটক করে । মঈন উদ্দিন প্রায় দুই বছর পূর্বে দুবাই থেকে এসে কৃষি কাজে যোগ দেন ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি আব্দুল্লাহ আল মামুন জানান , এ ঘটনায় মামলা প্রস্তুুতি চলছে ।