Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

৫ অক্টোবর শনিবার সারা বিশ্বে একযোগে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। সে উপলক্ষে শিক্ষক সম্মাননা প্রদানের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয়ভাবে গৃহীত কর্মসূচীর আলোকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গুণী শিক্ষক নির্বাচিত হন মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যলায়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি।
এ দিবসটি উদযাপন উপলক্ষ্যে, পেশাগত দক্ষতা, ব্যক্তিগত পারদর্শিতা, শিক্ষাগত যোগ্যতা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও নিজ সৃজনশীলতায় বিদ্যালয়ের মানোন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়নসহ ইত্যাদি ২৬টি ক্রাইটেরিয়ায় মার্কিং পূর্বক এ বছরই প্রথম উপজেলা ভিত্তিক ও জেলা, বিভাগ হয়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন ও সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য জাতীয়ভাবে প্রাথমিক বিভাগে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভৈরব উপজেলার প্রধান শিক্ষক রায়হানা হক ম্যাডাম।
মাহমুদুল হাসান রনি মাধবপুর পৌরসভার মরহুম ইউসুফ আলী (অবসর প্রাপ্ত শিক্ষক) এর ছোট সন্তান ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ ইমরুল হাসান জাহাংগীরের ছোট ভাই । তিনি সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী নির্বাচিত হয়েছেন।