Home মাধবপুরমাধবপুরে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ পন্ড

মাধবপুরে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ পন্ড

০ comments

আবুল হোসেন সবুজঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের হরিশ্যামা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা- তুজ -জোহরা।

ইউএনও জানান স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন হরিসভা গ্রামে এক কৃষকের মেয়ের বাল্যবিবাহ আয়োজন করা হয়েছে।খবর পেয়ে দুপুরে দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাদের দেখে বরসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা ও মা ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা ও বাল্যবিবাহ আইন নিরোধ ২০১৭ অনুযায়ী ১০০০০/-টাকা অর্থদণ্ড দিয়ে ছাড়া পান।

You may also like